অবশেষে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার- এপনিকে নির্বাচিত প্রতিনিধি পেলো বাংলাদেশ।
সদস্যদের সর্বোচ্চ ভোটে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হলেন বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ১৩৫।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মেলবোর্নে শহরে হোটেল ক্রাউন প্রমেনেডে চলমান এপনিকের ৪৯তম সম্মেলনের বার্ষিক সাধারণ সভায় এই ফল ঘোষণা করা হয়। এর আগে সদস্য নির্বাচনে অনলাইনে ভোট হয়। ভোটে ৭ সদস্যে নতুন কার্যনির্বাহী কমিটি যুক্ত হন নতুন তিন সদস্য।
সম্মেলন স্থান থেকে আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক জানান, আজকের সভায় ভোটের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জুলিয়া হ্যামার।